Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

  • প্রকাশ : ০১:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-  রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে ভাইভা পরীক্ষায় প্রক্সি দিতে আসা মেহেদী হাসান হৃদয় (২৫) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও একদিনের কারাদণ্ড দিয়েছেন।

গ্রেপ্তার মেহেদী হাসান হৃদয় ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর দক্ষিণপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, অফিস সহায়ক পদে ভাইভা পরীক্ষা নেওয়ার সময় ১ জন পরীক্ষার্থীকে আমাদের সন্দেহ হলে আমরা তার কাগজপত্র যাচাই-বাছাই করি। পরে যাচাই-বাছাইয়ে দেখা যায় সে ভুয়া পরীক্ষার্থী, অন্য একজনের হয়ে প্রক্সি দিতে এসেছে। এসময় ভুয়া পরীক্ষার্থীকে মোবাইল কোর্টে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকার অর্থদণ্ড ও অনাদায়ে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

প্রকাশ : ০১:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫