Dhaka ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশা উপজেলায় ১০০ মণের বেশি ভেজাল গুড় ধ্বংস

  • প্রকাশ : ০২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-   রাজবাড়ীর পাংশা উপজেলার কাচারি পাড়া গ্রামের কামুর দোজালি গুড় কারখানায় অভিযান পরিচালনা করে ১০০ মণের অধিক ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান অভিযানটি পরিচালনা করেন।

জানা গেছে, আদালত পরিচালনাকালে কামুর দোজালি গুড় কারখানাতে চিনি, পুরাতন পচা গুড়, নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে গুড় উৎপাদন করতে দেখা যায়। এছাড়া কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া যায়। গুড় তৈরির কাঁচামালের গুদামে ফিটকিরি, ইউরিয়া ও সালফার-ম্যাগনেসিয়াম সারের উপস্থিতি পাওয়া যায়। এসময় ১০০ মণের অধিক পচা গুড়, ১ বস্তা ইউরিয়া, ২০ কেজি সালফার-ম্যাগনেশিয়াম সার, আনুমানিক ২০ কেজি হাইড্রোজ, আনুমানিক ২০ কেজি ফিটকিরি ধ্বংস করা হয়। এছাড়া গুড় তৈরিতে ব্যবহৃত ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়।

অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, পাংশা উপজেলা খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, বিএফএসএ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মো. আবু সাইদ আলামিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেনসহ জেলা পুলিশ ও আনসারের চৌকস দল উপস্থিত ছিলেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজবাড়ীর পাংশা উপজেলায় ১০০ মণের বেশি ভেজাল গুড় ধ্বংস

প্রকাশ : ০২:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫