Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে শোকজ, মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায়

  • প্রকাশ : ০১:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-     বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের সঠিক জবাব পাওয়া না গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বিএনপি নেতাকে শোকজ, মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায়

প্রকাশ : ০১:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫