Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার জানাজায় প্যারোলে মুক্তি যুবদল নেতা

  • প্রকাশ : ০২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-     রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম নামে এক যুবদল নেতা। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোমিন পাটোয়ারী। তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন।

জানা গেছে, রোববার রাতে তাজুলের বাবা মোমিন পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যরোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে পুলিশ পাহারায় তাজুল তার বাবার জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে একটি দেশি পিস্তল,ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় কারাগারে ছিলেন তাজুল।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বাবার জানাজায় প্যারোলে মুক্তি যুবদল নেতা

প্রকাশ : ০২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫