বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করা হয়। ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী অসহায় দুস্থ মহিলাদের হাতে চালের বস্তা তুলে দিয়ে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃআমিনুল ইসলাম,সহকারী সচিব মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ কায়েম ফৌজদার, মোঃ আঃ জব্বার চৌবদার, মোঃ পরেশ উল্ল্যা, মোঃ মানিক প্রামাণিক, মোঃ মকলেছুর রহমান, মোঃ ইয়াহিয়া আল-মামুন, মোঃ রহিম মন্ডল, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ মোঃ মোবারক হোসেন মঞ্জু, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি, ঝিকরা ইউনিয়ন তথ্য সেবার উদ্যোক্তা মনজুরুল ইসলাম, সহকারী মোঃ রশিদুল ইসলাম, মোহাম্মদ ফজলুর রহমান, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ-গ্রাম-পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
১২ নং ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দুই বছর উপকারভোগী প্রত্যেকজন মহিলা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
বাগমারা উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৭ চক্রের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপজেলার ঝিকরা ইউনিয়নের উপকারভোগীর সংখ্যা ১৪৩ জন।
০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাগমারা ঝিকরা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে চাল বিতরণ
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















