Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের কালোবাজারির ১৯টি টিকিটসহ সিলেটে এক ব্যক্তি আটক

  • প্রকাশ : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১৬:০৫ ঘটিকায় সিলেট রেলওয়ে থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান খান ও তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আরএসবি ও ইন্টেলিজেন্ট টিমের মাধ্যমে তারা খবর পান যে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি রেলওয়ের টিকিট কালোবাজারে বিক্রি করছে। সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে পৌঁছালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। গণমাধ্যমের সামনে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে মোট ১৯টি রেলওয়ে টিকিট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল ইসলাম (জসীম), বয়স ৩৩। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার নামা মির্জাপুর গ্রাম। তিনি বর্তমানে রাঙ্গামাটির লংগদু থানাধীন রাজনগর এলাকায় দুলাভাইয়ের বাসায় অবস্থান করছিলেন। এছাড়াও ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ২-৩ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর সিলেট রেলওয়ে থানায় মামলা নং-০৩, তারিখ: ২১/১১/২৫ ইং, বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫(১)/২৫-ডি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, যাত্রী সেবাকে নির্বিঘ্ন করতে এবং টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ট্রেনের কালোবাজারির ১৯টি টিকিটসহ সিলেটে এক ব্যক্তি আটক

প্রকাশ : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫