Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক, ধানখেতে সাপের কামড়

  • প্রকাশ : ০১:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-   রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস নামের এক কৃষককে সাপে কামড় দেয়। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিই ধরে হাসপাতালে হাজির হন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী জীবিত সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক, ধানখেতে সাপের কামড়

প্রকাশ : ০১:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫