Dhaka ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ঘোষণা দিয়েছে, সব ধরনের ভিসাধারীই দেশটিতে ওমরাহ পালন করতে পারবেন

  • প্রকাশ : ০১:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন:   সৌদি আরব ঘোষণা দিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীই দেশটিতে ওমরাহ পালন করতে পারবেন। রবিবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এ খবর জানিয়েছে।মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়া আরো সহজ ও সুলভ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ ও উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার অংশ।

হজ মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘নুসুক ওমরাহ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরাহ পালনের প্যাকেজ বেছে নিতে, অনুমতি নিতে এবং অন্যান্য সেবা বুক করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সব উদ্যোগ পবিত্র দুই মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় নেওয়া হয়েছে, যাতে মুসলমানরা নিরাপদ, আধ্যাত্মিক পরিবেশে উচ্চমানের সেবা পেয়ে ওমরাহের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারেন।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

সৌদি আরব ঘোষণা দিয়েছে, সব ধরনের ভিসাধারীই দেশটিতে ওমরাহ পালন করতে পারবেন

প্রকাশ : ০১:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫