Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে রেললাইনে শুয়ে ‘ডাবল রেলপথ’ করার দাবি

  • প্রকাশ : ০১:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   সিলেটে রেললাইনে শুয়ে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল করা ও রেলের মান উন্নয়নের দাবি জানিয়েছে জেলার তিনটি সংগঠনের কর্মীরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমা রেল গেইটে এই ব্যতিক্রম কর্মসূচি পালন করেন তারা।

তিনিটি সংগঠন হলো- সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, সিলেটে মানসম্পন্ন রেলপথ নেই। মহাসড়ক বেহাল ও আকাশপথে অতিরিক্ত ভাড়া। যার ফলে সিলেটবাসী সিলেট-ঢাকা যাতায়াতে চরম ভোগান্তিতে রয়েছেন। সিলেট-ঢাকা মহাসড়কের কাজের জন্য ৬ থেকে ৭ ঘণ্টার রাস্তা যানজটের কারণে ১২ থেকে ১৫ ঘণ্টা লেগে যায়। এই কারণে মহাসড়কের চেয়ে সিলেট-ঢাকা রুটে রেলপথ ও বিমান পথ বেশি ব্যবহার করা হচ্ছে। বিমান পথের ভাড়া অতিরিক্ত হওয়ায় সাধারণ জনগণ রেলপথকে বেশি প্রাধান্য দিচ্ছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু কর্মকর্তাদের হয়রানি, তৃতীয় লিঙ্গের চাঁদাবাজি, টিকেট কালোবাজারি, ভিক্ষাবৃত্তি, অতিরিক্ত ভাসমান ব্যবসায়ী ও বগিতে মাত্রাতিরিক্ত যাত্রী উঠানামা বেড়ে গেছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

সিলেটে রেললাইনে শুয়ে ‘ডাবল রেলপথ’ করার দাবি

প্রকাশ : ০১:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫