Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব জেলায় ‘বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত’ গঠনের নির্দেশ

  • প্রকাশ : ০২:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন:   দেশের সব জেলায় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা ‘আবশ্যক’ উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়ার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলি এলাকার অপরাধগুলো আমলে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাঠানো মামলাগুলোর বিচার করে থাকেন। আমলে গ্রহণের পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা, জামিন শুনানি, রিমান্ড শুনানি, বিভিন্ন বিশেষায়িত আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনা, অ্যাফিডেভিট সম্পাদনাসহ নানাবিধ কাজ করে থাকেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

দেশের সব জেলায় ‘বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত’ গঠনের নির্দেশ

প্রকাশ : ০২:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫