Dhaka ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন চাকার অটোরিকশা, সিএনজি দাপিয়ে চলছে মহাসড়কে, ঘটছে দুর্ঘটনা

  • প্রকাশ : ০২:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ- তিন চাকার অটোরিকশা, সিএনজি। দাপিয়ে চলছে মহাসড়কে। মানছে না কোন বিধিনিষেধ। নেই কোন আইনের প্রয়োগ। মহাসড়কে ব্যস্ততম ষ্টেশন গুলোতেও নেই ট্রাফিক পুলিশ। ফলে স্বাধীন ভাবে চলছে অটোরিকশা সিএনজি।  উল্টো পথে চলার কারণে প্রায়ই ঘটে চলেছে নানা দূর্ঘটনা। আহত বা নিহতেরও ঘটনা ঘটেছে।

দূরপাল্লার যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে এই তিন চাকার ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা। মহাসড়কে যানজট সৃষ্টিতে অটোরিকশার ভূমিকা কম নয়। সড়কে বর্তমানে হাইওয়ে পুলিশের তদারকির অভাবে আরো বেপরোয়া হয়ে পড়েছে এই সব যানবাহন । এ সব অটোরিকশা মানছে না কোন বিধিনিষেধ, না আইনের তোয়াক্কা। লোকাল লেন, মাঝের লেনে ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে। ফলে প্রায়ই ঘটে চলেছে নানা দূর্ঘটনা। অনেকেই পঙ্গুত্বও বরন করছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

তিন চাকার অটোরিকশা, সিএনজি দাপিয়ে চলছে মহাসড়কে, ঘটছে দুর্ঘটনা

প্রকাশ : ০২:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫