বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি বুড়িমাতা মন্দিরে গ্রাম পুলিশদের সাথে নিয়ে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন ১২ নং ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। সোমবার (২৯ শে সেপ্টেম্বর ২০২৫) বিকালে তিনি ঝিকরা ইউনিয়নের ৩ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক খোঁজখবর নেন ও কমিটির সকল সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উক্ত শারর্দীয় দুর্গাপূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যেকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কেউ পূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এসময় তিনি প্রত্যেক মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরা পুলিশ ফাঁড়ির এস আই মোঃ সাদিকুল ইসলাম, শ্রী গৌতম মাষ্টার, এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ পরেশ উল্ল্যা, মোঃ রমজান আলী, রনশিবাড়ি বুড়িমাতা দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্য, আনসার সদস্য, গ্রাম পুলিশ সদস্য সহ- স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাগমারা রনশিবাড়ি বুড়িমাতা পুজামন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















