তিনি বলেন, ‘‘১/১১-এর ‘মাইনাস টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতেই এ ধরনের নতুন বয়ান তৈরি করা হচ্ছে।
বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।’’
রিজভী বলেন, ‘যারা নতুন বয়ান তৈরি করে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করছেন, তারা কেউ রেহাই পাবেন না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। নিউইয়র্কে যে তাণ্ডব চলেছে সেটিই তার প্রমাণ।
বিএনপি নানাভাবে অপপ্রচার-অপতথ্যের শিকার দাবি করে তিনি বলেন, ‘যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে ফ্যাসিবাদীদের সঙ্গে প্রেম করছেন, সেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে, সেই বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত।’
















