০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা, অনাবাসীদের হজ নিয়ে

  • প্রকাশ : ০২:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
মোঃ জিল্লুর রহমান:   অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে। তারা যে দেশে বসবাস বা অবস্থান করছেন সে দেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে জারীকৃত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে। এই পত্রে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ব্যতীত অন্য দেশ হতে সৌদি আরব গমন নিষিদ্ধ।

এই পত্রে আরো বলা হয়েছে, কিছু কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশি হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে বিদেশ হতে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনার কাজে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

মন্ত্রণালয়ের এই চিঠিতে যে সকল সমস্যার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে নুসুক মাসার সিস্টেমে এরূপ হজযাত্রীর ফ্লাইট তথ্যসহ প্রি-অ্যারাইভাল ডাটা প্রদান করা সম্ভব হয় না।

শেষে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীগণকে হজ পালনের জন্য বাংলাদেশ হতে সৌদিতে প্রেরণের ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা, অনাবাসীদের হজ নিয়ে

প্রকাশ : ০২:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫