Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ জুলাইয়ের মধ্যে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি নির্দেশনা

  • প্রকাশ : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ ইউসুফ খান:-   আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের নিজস্ব ওয়েবসাইট নেই অথবা থাকলেও হালনাগাদ করা নেই, তাদের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) অধীন সরকারি প্রতিষ্ঠানগুলোর সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে স্ব-স্ব প্রতিষ্ঠানের আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে।

এতে আরো বলা হয়, প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (শিক্ষক, শিক্ষিকার নামসহ পূর্ণাঙ্গ রুটিন, পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও, প্রতিষ্ঠানের ফোন/মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর, প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে অধিদপ্তরের অ্যাডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মডিউলে আপলোড করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

৩১ জুলাইয়ের মধ্যে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি নির্দেশনা

প্রকাশ : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫