Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ হাজার হজযাত্রী সৌদি পৌঁছলেন

  • প্রকাশ : ১২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে
পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৫ হাজার ১১৬ জন বাংলাদেশি। মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ রবিবার (২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৩৬৯ জন।

এদিকে সৌদি আরবে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ৯ জন পুরুষ হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। সর্বশেষ গত ৩১ মে মো. নুরুল আলম নামে একজন মারা যান। তাঁর বাড়ি কক্সবাজার জেলার রামুতে।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ি জেলার কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে

৫৫ হাজার হজযাত্রী সৌদি পৌঁছলেন

প্রকাশ : ১২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪