Dhaka ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় হামিরকুৎসা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ফিরোজের মনোনয়ন উত্তোলন

  • প্রকাশ : ০২:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ৮ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাংবাদিক রাশেদুল হক ফিরোজ।

রোববার বিকেলে তিনি হামিরকুৎসা ইউনিয়নের স্থানীয় ভোটারদের নিয়ে মনোনয়নপপত্র উত্তোলন করেন। রাশেদুল হক ফিরোজ বাগমারা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও তিনি আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজের শিক্ষকতা করেন।

দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই রাশেদুল হক ফিরোজ চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। তখন থেকেই তিনি নিজ এলাকা হামিরকুৎসা ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম পর্যায়ে সাধারন ভোটারদের সাথে যোগাযোগের কাজ আরম্ভ করেন। বাগমারায় নির্বাচনী তফসিল ঘোষনার পর পরই তিনি নিজ এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারন ভোটারদের সাথে যোগাযোগ চালিয়ে যান। রোববার বিকেলে তিনি এলাকার শতাধিক ভোটারদের নিয়ে মনোনয়নপত্র উত্তোলনের জন্য উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যান।

করোনার কারনে বেশী লোকজন জমায়েত না হওয়ার জন্য তিনি কয়েকজন ভোটারকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন। আগামী ৫ জানুয়ারী বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

বাগমারায় হামিরকুৎসা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ফিরোজের মনোনয়ন উত্তোলন

প্রকাশ : ০২:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১