মোঃ রেজাউল করিম বাগমারা রিপোর্টার
রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ। তিনি রাজশাহীর বাগমারা থানায় কর্মরত রয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে রাজশাহীর জেলা পুলিশ সুপার কনফারেন্স হলে মাননীয় পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিপিএম বার বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ এর হাতে একটি সনদ তুলে দেন।
ওসি মোস্তাক আহম্মেদ গ্রেফতারি পরোয়ানা, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে সততার সাথে সফলতার পরিচয় দিয়ে এ পুরস্কার পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) ইফতেখার আলম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার সবাইকে সততার শহীদ দেশ সেবাই নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন ।


























