Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহেরপুরে নৌকার একক প্রার্থীর দলীয় সমর্থন পেলেন কালাম।

  • প্রকাশ : ০১:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • ২৫ বার পড়া হয়েছে
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০ বৃৃৃৃহস্পতিবার সময় রাত ৭ টা
মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ   আসন্ন পৌরসভা নির্বাচনে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় একক মেয়র প্রার্থী হিসেবে সমর্থন পেলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বুধবার সন্ধ্যায় তাহেরপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর সমর্থন চুড়ান্ত করার লক্ষে এক জরুরী সভার আয়োজন করা হয়।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বকর মৃধা মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় স্বাগত বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন মৃধা, যুগ্ম সাধারন সস্পাদক প্রভাষক মাহাবুর রহমান, কার্যকরি কমিটির সদস্য আব্দুর রহমান, তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, হযরত আলী, আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কাউন্সিলর, তাপস কুমার, বাবুল খাঁ, রইস উদ্দীন, মহিলা লীগ নেত্রী ফাতেমা বেগম প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে আসন্ন পৌরসভা নির্বাচনে তাহেরপুর পৌরসভায় মেয়র পদে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদকে সমর্থন দেন কার্যকরি কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীরা। সভায় তাহেরপুর পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকসহ সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের তৃনমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

তাহেরপুরে নৌকার একক প্রার্থীর দলীয় সমর্থন পেলেন কালাম।

প্রকাশ : ০১:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০