মোঃ রেজাউল করিম বাগমারা প্রতিনিধি
প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০২০
শনিবার সময় রাত ৮ টা ৩০ মিনি আগামী ২০২১ সালে মার্চে আসন্ন বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনেকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন মেম্বার পদপ্রার্থী ও বর্তমান ইউনিয়ন যুবলীগ নেতা হেলাল উর্দ্দিন । হেলাল জানান, আমি আগামী ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করবো। ওয়ার্ড কে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি ওয়ার্ড বাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন থেকে যুুুবলীগের রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এজন্য মেম্বার পদে আমি দলের সমর্থন চাইবো। তিনি ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেছেন। সেইসঙ্গে মেম্বার পদে দোয়া প্রত্যাশী হিসেবে ওয়ার্ড বাসীর কাছে দোয়া চেয়েছেন।
শিরোনাম :
বাগমারায় ঝিকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে মনোনয়ন প্রত্যাশী হেলাল উর্দ্দিন
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ


























