Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-৬ আসনে বিএনপির নিরুত্তাপ হরতাল

  • প্রকাশ : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল করিম আত্রাই ( নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিতঃ : ১৮ অক্টোবর ২০২০ আপডেট :  টাইমঃ ৯ টাা ৩০ মিনিট।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে বিএনপি ভোট বর্জন করেছে। এই নির্বাচনকে একটি প্রহসন উল্লেখ করে রবিবার জেলার আত্রাই ও রাণীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয় বিএনপি।

কিন্তু এদিন দুই উপজেলার কোথাও হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিক চলছে। সকল দোকান, হাটবাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতোই খোলা দেখা গেছে। কোথাও বিএনপির কোনো মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে সেমিনার করতে দেখা যায়নি।

এদিকে হরতালকে সামনে রেখে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

প্রসঙ্গত, গত শনিবার এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীকে ১ লাখ ৫ হাজার ৫০২ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৬৫০টি ভোট পান।

বিএনপি এই নির্বাচনকে ডিজিটাল পদ্ধতিতে ইভিএমের মাধ্যমে ভোট চুরির একটি অন্যতম উপায় বলে দাবি করেছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

নওগাঁ-৬ আসনে বিএনপির নিরুত্তাপ হরতাল

প্রকাশ : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০