Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

  • প্রকাশ : ০১:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল করিম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময় : বুুধবার  ২৩ সেপ্টেম্বর,২০২০ সময় দুুপুুর ১২.২৬ মিনিটে

নওগাঁর আত্রাইয়ে উপজেলায় জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার ঘূর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় দেওয়াল চাপা পরে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রায় ৫০টি পরিবারের শতাধিক কাঁচাপাক ঘর বিধ্বস্ত ও বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জগদাশ গ্রামের বাসিন্দা প্রভাষক জাহাঙ্গীর আলম জানান, ১০ মিনিটের এই ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় অর্ধশত বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। গাছপালা ভেঙে আত্রাই টু সিংড়া যোগাযোগ বিচ্ছিন্ন।
এ ছাড়াও বিদ্যুতের বেশ কয়েক বিদ্যুতের খুঁটি ওপড়ে গেছে। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার ও সড়কে পরে থাকা গাছপালা অপসারণের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিসের একটি সুত্রে হতে জানানো হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

আত্রাইয়ে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশ : ০১:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০