Dhaka ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায় পর্যালোচনা করে রিভিউর সিদ্ধান্ত

  • প্রকাশ : ০৮:০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬
  • ২ বার পড়া হয়েছে
আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে ফাঁসির বিরুদ্ধে রিভিউ আবেদনের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিজামীর রায় বহালের পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।এর আগে সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন।এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমার ক্লায়েন্ট নিজামী সাহেব যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই ব্যবস্থা নেব।নিজামীর আইনজীবী বলেন, আদালতে যে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা সাজানো সাক্ষ্য। পাকিস্তানের সামরিক বাহিনীর যারা এ অপরাধে জড়িত ছিল তাদের বিচার না করে ছেড়ে দেয়া হয়েছে। তাদের সহযোগী হিসেবে আসামির মৃত্যুদণ্ড হতে পারে না।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোয়ন পেলেন ৩৬ প্রার্থী

রায় পর্যালোচনা করে রিভিউর সিদ্ধান্ত

প্রকাশ : ০৮:০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬