Dhaka ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের সংবাদ সম্মেলন দুপুর ২টায়

  • প্রকাশ : ০৬:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির সাম্প্রতিক পরিস্থিতি জানাতে দুপুর ২টায় রাজধানীর বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানানো হয়েছে।

গত রোববার রংপুরে সংবাদ সম্মেলন করে এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তাঁর উত্তরসূরি ঘোষণা করেন। একদিন পরই বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে দলটির একাংশ।

সোমবার রাতে গুলশানে রওশনের বাসায় দলের যৌথ সভা শেষে মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এ ঘোষণা দেন। এর পরপরই রংপুরে জরুরি সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ। চেয়ারম্যানের অনুমতি ছাড়া কেউ সভাপতিমণ্ডলীর সভা ডাকতে পারেন না।

এ নিয়ে আবার আলোচনায় এসেছে সংসদের বিরোধী দলে থাকা দলটি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার

এরশাদের সংবাদ সম্মেলন দুপুর ২টায়

প্রকাশ : ০৬:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬