Dhaka ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত

  • প্রকাশ : ০৬:৪৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
  • ০ বার পড়া হয়েছে
বাগেরহাটের সুন্দরবনে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই বনদস্যু নিহত হয়েছেন। নিহতরা হলেন— আকাশ বাহিনীর প্রধান আকাশ ওরফে কাশেম (৪০), সদস্য ফরিদ ওরফে মাইজে (৪৫)।সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে তাম্বোল বুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১৭টি দেশী-বিদেশী অস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র‌্যাব বাহিনী টহল দেওয়ার সময় সন্দেহ হলে সামনে এগিয়ে যাওয়ার সময় বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।তিনি জানান, প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর র‌্যাব অভিযান চালিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। লাশগুলো মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত

প্রকাশ : ০৬:৪৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫