Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীর আপিল গ্রহণ করেছে হাইকোর্ট

  • প্রকাশ : ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

পুলিশের স্পেশাল  ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  মেয়ে ঐশী রহমানকে নিম্ন আদালতের ২০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শুনানির জন্য ঐশীর আপিল গ্রহণ করেছে আদালত।সোমবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে ঐশী রহমানের পক্ষে শুনানি করেন সুজিত চাটার্জী, মাহবুব হাসান রানা। এর আগে সোমবার মৃত্যুদণ্ড খালাস চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়  আপিল দায়ের করেন ঐশীর আইনজীবী। আপিল আবেদনে মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়ার পাশাপাশি ঐশীর বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে লড়বেন আইনজীবী আফজাল এইচ খান।বাবা-মাকে হত্যার দায়ে ঐশী রহমানকে দেয়া ফাঁসির রায়ের নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে।পুলিশের স্পেশাল  ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গত ১২ নভেম্বর নিহতদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদের আদালত। ঐশীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। মামলার অন্য আসামি ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকে খুনের ঘটনার পর ঐশীকে আশ্রয় দেয়ার অপরাধে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর আসামি আসাদুজ্জামান জনি খালাস পেয়েছেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীর আপিল গ্রহণ করেছে হাইকোর্ট

প্রকাশ : ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫