Dhaka ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় মাসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

  • প্রকাশ : ০৬:২৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের মাসের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের ডিসেম্বরে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী, মুক্ত বাংলাদেশে ওড়ে স্বাধীন দেশের লাল-সবুজ পাতাকা।

বিজয় মাসের প্রথম প্রহরে সোমবার রাত ১২টা ১ মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোমবাতি প্রজ্জ্বলন করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বিজয় মাসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রকাশ : ০৬:২৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫