Dhaka ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

  • প্রকাশ : ০৬:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫
  • ২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়িতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জীবন ইসলামের (৩২) বাড়ি খুলনায়।সহকর্মী রবিউল জানান, রুপগঞ্জের তারাব এলাকা থেকে পিকআপ ভর্তি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চৌধুরীবাড়ির বিভিন্ন স্থানে তারা সাপ্লাই দিতে আসছিলেন।সকালে পথে সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়িতে জুলফিকার রি রোলিং মিলের সামনে আসলে পিকআপ থেকে একটি সিলিন্ডার পড়ে যায়। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে পাশে দাঁড়িয়ে থাকা জীবন গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ইফতেখার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।  মৃতদেহ এখনো হাসপাতালেই আছে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

প্রকাশ : ০৬:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫