Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কার পার্কিংয়ের স্থানে দোকান : তালিকা চেয়েছেন হাইকোর্ট

  • প্রকাশ : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীতে সড়কের পাশে নির্মিত যেসব ভবনের কার পার্কিংয়ের জায়াগায় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান তৈরি করা হয়েছে তার তালিকা দুই মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ওই সময়ের তালিকা দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি সাইদুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন আদালত।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এই সংক্রান্ত একটি রিট দায়ের করেন। রিটে বলা হয়, রাজধানীতে যানজটের অন্যতম কারণ রাস্তার পাশে নির্মিত ভবনের কার পার্কিয়ের স্থানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করা। কেননা, জায়গা না থাকায় রাস্তায় কার পার্কিং করা হয়। আর এতে যানজটের সৃষ্টি হয়।

ঢাকার যানজট এখন চরম আকার ধারণ করেছে। গুলশান, বনানী ও বারিধারায় ২০৮টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না রাজউক। আবেদনের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

কার পার্কিংয়ের স্থানে দোকান : তালিকা চেয়েছেন হাইকোর্ট

প্রকাশ : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫