Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

  • প্রকাশ : ০৯:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
  • ০ বার পড়া হয়েছে

দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদেরকে নিয়ে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বৈঠকে দলের স্থায় কমিটির সদস্যরা ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।এদিকে দলের একটি সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনে অংশ নেয়া হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত এবং তৃণমূলে বিএনপির পুনর্গঠনের অগ্রগতি নিয়ে কথা হবে।এর আগে লন্ডন থেকে ফিরে ৭০ দিন পর মঙ্গলবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন বেগম খালেদা জিয়া।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাতে শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশ : ০৯:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০১৫