Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

  • প্রকাশ : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
  • ২৯ বার পড়া হয়েছে

নসিমন করিমনসহ অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে।রোববার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। শনিবার বিকেলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশায় করে বা পায়ে হেঁটে যাত্রীরা তাদের নিজেদের গন্তব্যে যাচ্ছেন।জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, এর আগে কয়েকদফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। পরে ফের ৭২ ঘণ্টার আল্টিমেটার দেয়া হয়। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় রোববার ভোর ৫টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এই দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

প্রকাশ : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫