Dhaka ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজামীর আপিল শুনানি শেষ : যুক্তিতর্ক ৩০ নভেম্বর

  • প্রকাশ : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজমীর আপিল শুনানি শেষ হয়েছে। ৬ কার্যদিবসে এ শুনানি শেষ হয়।বুধবার আপিল শুনানি শেষে নিজামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।এ ছাড়া ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও ৮ ডিসেম্বর পাল্টা যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক থেকে পাঠ করেন তার আইনজীবী এসএম শাহজাহান।চলতি বছরের ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। এর আগে ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুক থেকে সাক্ষ্য উপস্থাপন শেষে করেন তার আইনজীবী।মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী গণহত্যা, ধর্ষণ, লুণ্টন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়। এর চারটি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

নিজামীর আপিল শুনানি শেষ : যুক্তিতর্ক ৩০ নভেম্বর

প্রকাশ : ০৮:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০১৫