০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২ মার্কিন সেনাকে হত্যা করল জর্ডান পুলিশ

  • প্রকাশ : ০৬:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
  • ১ বার পড়া হয়েছে

জর্ডানের রাজধানী আম্মানের কাছে একটি পুলিশ ট্রেনিং সেন্টারে দেশটির এক পুলিশের গুলিতে দুই মার্কিন সেনা ও দক্ষিণ আফ্রিকার এক নাগরিক নিহত হয়েছেন।দেশটির সরকারের মুখপাত্র মোহাম্মাদ মুমানি বলেছেন, জর্ডানের এক পুলিশ কর্মকর্তা গুলি করে তাদের হত্যা করেছে।এছাড়া তার ছোড়া গুলিতে অপর দুই মার্কিন সেনা ও চার জর্দানি আহত হয়েছে। ঘটনার পর হামলাকারী পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করেছে বলে তিনি জানিয়েছেন।তবে ওই পুলিশ কর্মকর্তা কেন হামলা চালান সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি।যে পুলিশ ট্রেনিং সেন্টারে হামলা হয়েছে সেখানে ফিলিস্তিন ও ইরাকের নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণ দেয়া হয় বলে জানানো হয়েছে। আইআরআইবি

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

২ মার্কিন সেনাকে হত্যা করল জর্ডান পুলিশ

প্রকাশ : ০৬:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫