Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে

  • প্রকাশ : ০১:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দেয়ানগঞ্জ–সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ হোসেন (৩২)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা গ্রামের মো. ইসহাকের ছেলে। হোসেন ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকার মেসার্স ফিরোজ অটোপার্টস নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনটি ফেনী স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় মোহাম্মদ হোসেন ট্রেনটিতে কাটা পড়েন। তাঁর খণ্ডবিখণ্ড দেহ প্রায় এক কিলোমিটার দূরেও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) মোহাম্মদ হোসেনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ‘নিহত ব্যবসায়ী আমাদের সদস্য ছিলেন। সমিতির পরিচয়পত্র দেখে তাঁর লাশ শনাক্ত করা হয়। নিহত ব্যবসায়ীর ব্যবসায়িক কিছু দেনা-পাওনা ছিল। তিনি ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে কেন রেলপথের ওই অংশে গেলেন, সে বিষয়টি এখনো জানা যায়নি।’ফেনী স্টেশনে নিয়োজিত রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, ওই যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধারের ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে

প্রকাশ : ০১:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬