Dhaka ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু, ট্রেনে কাটা পড়ে

  • প্রকাশ : ১২:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলর দিকে উপজেলার উথলী রেলস্টেশনে নিকটে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। দুপুরে প্ল্যাটফর্মের পশ্চিম দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সামরিক ড্রোন কারখানা হবে বগুড়ায় , সংসদে জানালেন প্রধানমন্ত্রী

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু, ট্রেনে কাটা পড়ে

প্রকাশ : ১২:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬