Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মেট্রো রেলের যাত্রী বাড়ার ধারাবাহিকতায় আগামী বছরের মার্চে কমলাপুর মেট্রো স্টেশন চালুর প্রস্তুতি

  • প্রকাশ : ০২:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: রাজধানীতে মেট্রো রেলের যাত্রী বাড়ার ধারাবাহিকতায় আগামী বছরের মার্চে কমলাপুর মেট্রো স্টেশন চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্মকর্তাদের ধারণা, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রো রেলের দৈনিক যাত্রী অন্তত ২০ শতাংশ বাড়বে।

বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ধাপে ধাপে মেট্রো রেলের চলাচলের সময়ও বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাতে ২০ মিনিট সেবা বাড়ানোর পরই দৈনিক প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন গড়ে চার লাখ ১০ হাজার যাত্রী চলাচল করছেন। ৭ জুন থেকে রাতের সেবা ২০ মিনিট বাড়ানোর আগে এ সংখ্যা ছিল প্রায় চার লাখ।

সময় বাড়ানোর পর কোনো কোনো দিন যাত্রীসংখ্যা চার লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। শুধু অতিরিক্ত দুটি ট্রিপেই নয়, রাতের আগের ট্রিপগুলোতেও যাত্রীর সংখ্যা বেড়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সরোয়ার হোসেন

রাজধানীতে মেট্রো রেলের যাত্রী বাড়ার ধারাবাহিকতায় আগামী বছরের মার্চে কমলাপুর মেট্রো স্টেশন চালুর প্রস্তুতি

প্রকাশ : ০২:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬