শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা শাহারা বেগমকে সম্মানের সহিত বিদায় জানালেন কলেজ কতৃপক্ষ এবং কলেজের সকল ছাত্র ছাত্রীরা। আরো উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বি,এন,পি, এর সভাপতি জনাব গোলাম শওকত সিরাজ ও সর্ব দলের নেতা কর্মীরা। জনাবা শাহারা বেগম গত ৩১/৫/২০২৬ইং তারিখে কলেজের চাকুরী থেকে অবসর গ্রহন করেন। দীর্ঘ দিন কলেজের শিক্ষকতায় তিনি সম্মানের সহিত পার করেছেন। তার শিক্ষকতা জীবনে সবাই তার উপর সন্তুষ্ট ও উনার দীর্ঘ আয়ু কামনা করেন সবাই।
শিরোনাম :
জনপ্রিয় সংবাদ
















