Dhaka ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ের কন্ট্রাক্টর গার্ডদের প্রশিক্ষণ: ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে

  • প্রকাশ : ০১:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে যাত্রীসেবার মান উন্নয়ন এবং ঈদযাত্রাকে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে কন্ট্রাক্টর গার্ডদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রেলওয়ে রেস্ট হাউস, ঢাকায় সিওপিএস (পূর্ব) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রেন পরিচালনা ও যাত্রীসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা ও মোটিভেশন প্রদান করা হয়।

প্রশিক্ষণে ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, অনবোর্ড সেবার মানোন্নয়ন, খাবার গাড়িতে বিনা টিকিটে যাত্রী পরিবহন প্রতিরোধ, এসি কোচে সংশ্লিষ্ট কোচের যাত্রী ছাড়া অন্য যাত্রী বহন বন্ধসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে দায়িত্বশীলতা, শৃঙ্খলা এবং সেবার মান বজায় রাখার বিষয়ে ট্রেন পরিচালকদের উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুবক্তগীন, মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে। এছাড়াও সিওপিএস (পূর্ব), সিসিএম (পূর্ব), প্রধান প্রকৌশলী (পূর্ব) এবং বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক/ঢাকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে এশিয়া

রেলওয়ের কন্ট্রাক্টর গার্ডদের প্রশিক্ষণ: ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে

প্রকাশ : ০১:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬