Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট সমাজসেবক কাজীমুদ্দিন তরফদার আর নেই: স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ : ০১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
বিশিষ্ট সমাজসেবক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজীমুদ্দিন তরফদার আর নেই। তিনি গত ১৭ মার্চ ২০২৬ তারিখ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ মে ২০২৬) বেলা ১২টায় নবোদয় প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মোস্তাফিজুর রহমান মুজাহিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তারা মরহুম কাজীমুদ্দিন তরফদারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিত্ব। সমাজের কল্যাণে তার নিরলস অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মানবসেবা ও সামাজিক উন্নয়নে তার নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবোদয় হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক ইলোরা ইয়াসমিন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এস এম মোমো, বন্ধন স্কুলের প্রিন্সিপাল মো. আলমগীর হোসেন, সানফ্লাওয়ার স্কুলের প্রিন্সিপাল মো. মিজানুর রহমান, রেশমা আক্তার, সাইদুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, কাজীমুদ্দিন তরফদারের আদর্শ অনুসরণ করে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে উপস্থিত সকলে মরহুমের রুহের শান্তি কামনা করেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

‘ট্রেন দ্যু ডেজার্ট’ হলো বিশ্বের দীর্ঘতম ট্রেন- পৃথিবীর দীর্ঘতম ট্রেনের গল্প

বিশিষ্ট সমাজসেবক কাজীমুদ্দিন তরফদার আর নেই: স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ০১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬