Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

  • প্রকাশ : ০১:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

টি.এ.কে আজাদ:   নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পবিত্র রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা দেওয়া হয়েছিল। আজ মূলত এটি কার্যকর করার মেকানিজম নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “এই কার্ডটি মূলত সার্বজনীন করা হবে। হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদেরও এই সুবিধার আওতায় আনা হবে। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যারা সুবিধাভোগীদের তালিকা ও পর্যায় নির্ধারণ করবে।”

আগামী ঈদুল ফিতরের আগেই এই কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় সরকার। মন্ত্রী মিন্টু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এই কার্ডের কার্যক্রম শুরু করতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

সংবাদ সম্মেলনে সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) পক্ষ থেকে দেওয়া এক মন্তব্যের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড চালু নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এটি অবশ্যই চালু হবে। আমরা বর্তমানে কেবল এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং সঠিক বন্টন ব্যবস্থা নিশ্চিত করার কাজ করছি।”

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

প্রকাশ : ০১:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬