Dhaka ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির পরিবার ঢাকায় ফ্ল্যাট পাবে

  • প্রকাশ : ০২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:   রাজধানীর লালমাটিয়ার ‘সরকারি দোয়েল’ টাওয়ারে এক হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট পাবে গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার। এই ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে সরকার। ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে।

গৃহায়ণ মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছরে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এই অর্থ খরচ করবে মন্ত্রণালয়।এদিকে, হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জমার তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য নতুন করে ২৫ জানুয়ারির দিন ধার্য করেছেন আদালত।

জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

হাদির পরিবার ঢাকায় ফ্ল্যাট পাবে

প্রকাশ : ০২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬