Dhaka ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন

  • প্রকাশ : ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-    রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত হাবিব শেখ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪ জন আহত হয়েছেন। এ সময় এক কৃষকের নিহত হয়েছে। ময়নাতদন্ত না হলে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন

প্রকাশ : ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫