Dhaka ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ১ জন নিহত

  • প্রকাশ : ১২:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতাব আলীম ওরফে আতাউর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, বেলা ১২টায় সাপমারা থেকে ভৈরবে নিউটাউন এলাকায় তার ছেলে মোহাম্মদ ইউসুফ এর বাসায় আসতে গিয়ে রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশনে আসেন। সেখান থেকে দুপুর ১টা ৩০ মি. কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশন পৌঁছায়। ট্রেন থেকে নেমে ছেলে বাসা নিউটাউন এলাকায় যেতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঐ একই কর্ণফুলী ট্রেনটির ধাক্কা দেয়। ঢাকা থেকে ছেড়ে ভৈরব ভৈরব হয়ে থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো।

আহত বৃদ্ধকে রেলওয়ে থানা পুলিশ এলাকার স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আতর মিয়াকে ঢাকায় নেয়ার সুপারিশ করেন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক। ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তে তিনি মৃত্যু বরণ করেন।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ১ জন নিহত

প্রকাশ : ১২:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫