Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাঞ্চলের আওতাধীন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে, আগামী ২০ ডিসেম্বর কার্যকর হবে

  • প্রকাশ : ০১:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
মোঃ জিল্লুর রহমান:  পূর্বাঞ্চলের আওতাধীন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন সামঞ্জস্যপূর্ণ পয়েন্ট চার্জ আরোপ করার ফলে বিভিন্ন রুটে যাত্রী প্রতি ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে।

এই রুট এর আগের দূরত্ব ছিল ৩৪৬ কিলোমিটার, নতুন দূরত্ব ৩৮১ কিলোমিটার। এই রুটের ট্রেনে শোভন চেয়ারে আগের ভাড়া ছিল ৪০৫ টাকা, বেড়ে হয়েছে ৪৫০ টাকা। প্রথম সিট ৬২১ টাকা থেকে বেড়ে ৬৮৫ টাকা, এসি চেয়ার ৭৭৭ টাকা থেকে বেড়ে ৮৫৭ টাকা, এসি সিট ৯৩২ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩০ টাকা, এসি বার্থ ১ হাজার ৪৪৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫৯১ টাকা করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (নন স্টপ ট্রেন, ৭০১/৭০২, ৭৮৭/৭৮৮)

এই রুট এর আগের দূরত্ব ছিল ৩৪৬ কিলোমিটার, নতুন দূরত্ব ৩৮১ কিলোমিটার।

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার (নন স্টপ ট্রেন, ৮১৩/৮১৪,৮১৫/৮১৬)

এই রুট এর আগের দূরত্ব ছিল ৫৩৫ কিলোমিটার, নতুন দূরত্ব ৫৮৩ কিলোমিটার। এই রুটের ট্রেনে শোভন চেয়ারে আগের ভাড়া ছিল ৬৯৫ টাকা, বেড়ে হয়েছে ৭৫৪ টাকা।

ঢাকা-সিলেট-ঢাকা (বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেন)

এই রুট এর আগের দূরত্ব ছিল ৩১৯ কিলোমিটার, নতুন দূরত্ব ৩৫০ কিলোমিটার। এই রুটের ট্রেনে শোভন চেয়ারে আগের ভাড়া ছিল ৩৭৫ টাকা, বেড়ে হয়েছে ৪১০ টাকা। প্রথম সিট ৫৭৫ টাকা থেকে বেড়ে ৬৩৩ টাকা, এসি চেয়ার ৭১৯ টাকা থেকে বেড়ে ৭৮৮ টাকা, এসি সিট ৮৬৩ টাকা থেকে বেড়ে ৯৪৩ টাকা, এসি বার্থ ১ হাজার ৩৩৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৪৬৫ টাকা করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে পয়েন্ট চার্জ আরোপের ফলে বর্ধিত ভাড়া এর আগে কার্যকর করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

পূর্বাঞ্চলের আওতাধীন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে, আগামী ২০ ডিসেম্বর কার্যকর হবে

প্রকাশ : ০১:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫