Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই বিভাগে দুই কর্মকর্তার গুরুত্বপূর্ণ বদলি ও পদায়ন করা হয়েছে

  • প্রকাশ : ০২:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই বিভাগে দুই কর্মকর্তার গুরুত্বপূর্ণ বদলি ও পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রোববার (৮ ডিসেম্বর ২০২৫) রেলভবন, ঢাকার পার্সোনেল-১ শাখা থেকে এ দপ্তরাদেশ জারি করা হয়।

দপ্তরাদেশ অনুযায়ী, চীফ কমান্ডেন্ট মোঃ জহিরুল ইসলামকে রাজশাহী নিরাপত্তা বাহিনী থেকে বদলি করে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে চলতি দায়িত্বে চীফ কমান্ডেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম সিআরবি-তে কর্মরত চীফ কমান্ডেন্ট মোঃ আশাবুল ইসলামকে বদলি করে রাজশাহীতে একই পদে (চলতি দায়িত্বে) নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব ও তদারকি আরও সুসংগঠিত করতে এ পদায়ন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দপ্তরাদেশটি স্বাক্ষর করেন পার্সোনেল-১ শাখার উপপরিচালক জান্নাতুল ফেরদৌস জিসা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই বিভাগে দুই কর্মকর্তার গুরুত্বপূর্ণ বদলি ও পদায়ন করা হয়েছে

প্রকাশ : ০২:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫