Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে নীলফামারীতে নারীর মৃত্যু

  • প্রকাশ : ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (২৭) মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে নীলফামারী সদরের মিলনপল্লী নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ নীলফামারী থানা হিমঘরে রাখা আছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ট্রেনে কাটা পড়ে নীলফামারীতে নারীর মৃত্যু

প্রকাশ : ০২:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫