Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আস্থাহীনতা দূর করতে হবে, গণমাধ্যমের ওপর থেকে : তথ্য উপদেষ্টা

  • প্রকাশ : ০১:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দূর করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।’

আজ সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গণমাধ্যমের ওপর জনগণের আস্থা না থাকলে যে কেউ যেকোনো তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ জন্য গণমাধ্যমের ওপর জন-আস্থা ফেরাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।

তিনি বলেন, ‘কিছু গণমাধ্যম ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পরিবর্তে প্যানিক (আতঙ্ক) ছড়িয়েছে। এটি দুঃখজনক।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

জনগণের আস্থাহীনতা দূর করতে হবে, গণমাধ্যমের ওপর থেকে : তথ্য উপদেষ্টা

প্রকাশ : ০১:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫