Dhaka ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্বৃত্তদের, রেললাইনের স্লিপার ফেলে

  • প্রকাশ : ০২:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:  মৌলভীবাজার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় রেলওয়ের ২৯৮ নং পিলারের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় রেললাইনের উপর একটি স্লিপার দেখতে পান কর্তব্যরতরা। পরে দ্রুত ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। রেললাইনের উপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদি সময়মতো স্লিপারটি দেখতে না পাওয়া যেত, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলওয়ে ও থানা পুলিশের সদস্যরা। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করেছে। এই ঘটনায় অল্প সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্বৃত্তদের, রেললাইনের স্লিপার ফেলে

প্রকাশ : ০২:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫