Dhaka ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যুক্ত হলো আরো পাঁচটি পরিবেশবান্ধব কারখানা

  • প্রকাশ : ০১:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
মোঃ কবির হোসেন:    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যুক্ত হলো আরো পাঁচটি পরিবেশবান্ধব কারখানা। এর ফলে দেশের মোট ২৬৮টি পোশাক ও বস্ত্র কারখানা এখন পরিবেশবান্ধব (গ্রিন ফ্যাক্টরি) স্বীকৃতি অর্জন করেছে।নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো সাভারের পাকিজা নিট কম্পোজিট, টঙ্গী বিসিকের ফ্যাশন প্লাস, ঢাকা ইপিজেডের গাভা প্রাইভেট লিমিটেড, চট্টগ্রামের ভিজ্যুয়াল নিটওয়্যারস ও টালিসম্যান পারফরম্যান্স লিমিটেড।

এই পাঁচটি কারখানা যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজবিসি) থেকে পরিবেশবান্ধব কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিড’ (Leadership in Energy and Environmental Design) পেয়েছে।

নতুন স্বীকৃত কারখানাগুলোর মধ্যে পাকিজা নিট কম্পোজিট, ফ্যাশন প্লাস ও গাভা প্রাইভেট লিমিটেড পেয়েছে লিড প্লাটিনাম সনদ। অন্যদিকে ভিজ্যুয়াল নিটওয়্যারস এবং টালিসম্যান পারফরম্যান্স লিমিটেড অর্জন করেছে লিড গোল্ড সনদ।১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি (ইউএসজবিসি) বিশ্বজুড়ে টেকসই নির্মাণ ও পরিবেশবান্ধব স্থাপনার স্বীকৃতি প্রদান করে আসছে।

বর্তমানে বাংলাদেশের ২৬৮টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে ১১৪টি প্লাটিনাম, ১৩৫টি গোল্ড, ১২টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড মর্যাদা অর্জন করেছে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশ্বে সর্বাধিক পরিবেশবান্ধব কারখানা থাকা দেশের অবস্থান আরো সুদৃঢ় হলো।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যুক্ত হলো আরো পাঁচটি পরিবেশবান্ধব কারখানা

প্রকাশ : ০১:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫