Dhaka ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্পেন

  • প্রকাশ : ১২:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

নারী বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের পর্ব আরম্ভ হয়েছে। এই রাউন্ডের প্রথম ম্যাচে স্পেনের কাছে পাত্তাই পেল না সুইজারল্যান্ড। ৫-১ গোলে সুইসদের উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্প্যানিশরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা স্প্যানিয়ার্ডরা ম্যাচের পঞ্চম মিনিটেই লিড পায়। আলবা রেদন্দোর পাওয়া পাস ধরে বাঁ-পায়ে লক্ষ্যভেদ করেন আইতানা বনমাতি।

তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি সুইজারল্যান্ডের। ছয় মিনিট পরই স্পেনের কোদিনার সুবাদে সমতায় ফেরে সুইজারল্যান্ড। নিজেদের জালে নিজেরাই বল জড়ানোর মাধ্যমে সমতায় ফেরানো হয় সুইজারল্যান্ডকে।

এরপর সুইস মেয়েদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় স্পেন।

১৭তম মিনিটে হেডে দলকে ফের এগিয়ে দেন আলবা রেদন্দো। বিরতিতে যাওয়ার আগে স্প্যানিয়ার্ডরা দেখা পায় আরও দুই গোলের। ৩৬ ও ৪৫তম মিনিটে বনমাতির জোড়া গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য চালায় স্পেন। ৭০ মিনিটে বনমাতির বাড়ানো বল পেয়ে বাঁ-পায়ে বল জালে প্রবেশ করান জেনি হারমোসো। আর তাতেই ৫-১ ব্যবধানে বড় জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

সিলেট টেস্টে বুকে চোট পাওয়ায় ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্পেন

প্রকাশ : ১২:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩